1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১.৪৫ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের কোচিং স্টাফরা দেশে ফিরেছেন। এরপর সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকায় পা রাখেন বাংলাদেশের নবনিযুক্ত স্পিন কোচ মুশতাক আহমেদ।
বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ এখন ঢাকায়।

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে মুশতাক আহমেদের অধ্যায় শুরু হবে। তবে জিম্বাবুয়ে সিরিজ নয়, বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

বিশ্বকাপে মুশতাকের অধীনে ভালো পারফর্ম করলে আর ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে দীর্ঘ সময়ের জন্য মুশতাক আহমেদকে দায়িত্ব দেয়ার প্রস্তাব দেবে বোর্ড। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার লেগস্পিনার হওয়ায়, রিশাদ হোসেনের মতো ক্রিকেটারদের সুবিধা হবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি

এর আগে বেশকিছু দলের স্পিন কোচের দায়িত্ব সামলেছেন মুশতাক আহমেদ। ২০০৮–১৪ ইংল্যান্ড, ২০১৮-১৯ ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ পাকিস্তান জাতীয় দলের স্পিন কোচ ছিলেন তিনি। এছাড়া ২০১৪-১৬ সময়কালে তিনি পাকিস্তানের বোলিং পরামর্শকও ছিলেন।

এদিকে, রোববার (২১ এপ্রিল) রাতে দেশে ফিরেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাঝে তার ফেরা না ফেরা নিয়ে নানা সংশয় তৈরি হলেও সব গুঞ্জন উড়িয়ে দেশে ফিরলেন তিনি। জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল চূড়ান্ত করতে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!