1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জ সাইক্লিং কমিউনিটি অমর একুশে-তে ২১ কিলোমিটার সাইকেল রাইড

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৭ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
২১ কিলোমিটার বাইসাইকেল রাইডের মধ্যদিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সুনামগঞ্জ সাইক্লিং কমিউনিটি।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে সুনামগঞ্জ সাইক্লিং কমিউনিটির সদস্য জাবির আহমেদ পাবেল ও জাবেদ নুরের নেতৃত্বে এই রাইডটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে এসে শেষ হয়।
এসময় ২১ কি.মি. রাইডে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ সাইক্লিং কমিউনিটির জয়, ওবায়দুল, ইলিয়াস, রায়হান, শুভ্র, আকরাম, সিয়াম, সিফাত, তাওহীদ, তামিম, ইমতিয়াজ প্রমুখ।
এ সময় সুনামগঞ্জ সাইকেলিং কমিউনিটির নেতৃবৃন্দরা বলেন, ১৯৫২ সালের এই দিনে ঐতিহাসিক ভাষা আন্দোলনের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির জাতিসত্তায় যে চেতনার জন্ম হয়েছিল, তা ছিল এক অবিনাশী চেতনা এবং ঐতিহ্য রক্ষার দৃঢ় প্রত্যয়। এই চেতনা আমাদের জাতীয় জীবনে আত্মত্যাগের বীজমন্ত্র। ভাষা আন্দোলনের অমর স্মৃতি বিজড়িত মহান একুশে ফেব্রুয়ারি এখন আর আমাদের ইতিহাসের একটি রক্ত রঙিন দিন নয়, এ দিন এখন পেয়েছে বিশ্বস্বীকৃতি, পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। বাঙালি জাতিসত্তার এক গৌরবোজ্জ্বল অধ্যায় এই মহান একুশে ফেব্রুয়ারি।
উল্লেখ এই রাইডটি সকল শহীদের সম্মানে উৎসর্গ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!