1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

১৮০ পিস ইয়াবাসহ সুনামগঞ্জ শহরের ইয়াবা ডিলার কৌশিক আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৬.০৭ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের ইয়াবা ডিলার খ্যাত কৌশিককে ১৮০ পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মল্লিকপুর গোদারাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছে বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ ডিবি পুলিমের ওসি মো. আব্দুল আহাদ জানান, মল্লিকপুর খাদ্য গোডাউন এলাকার শাহজাহান মিয়ার ছেলে কৌশিক আহমদ রাহুল (৩০) দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে ইয়াবা ব্যবসা করছে। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই পলাশ চৌধুরী দীপন ও এএসআই শরিফের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দুপুরে মল্লিকপুর খাদ্য গোদারাঘাট এলাকায় অভিযানে নামে। এসময় কৌশিককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি ওসি মো. আব্দুল আহাদ বলেন, তাকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!