1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মধ্যনগরে ভোট কেন্দ্রে নাশকতার আগুন

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১১.৫৯ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

মধ্যনগর প্রতিনিধি::
সুনামগঞ্জ-১ আসনের সীমান্ত উপজেলা মধ্যনগরের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুবৃত্তরা। শুক্রবার গভীর রাতে স্কুলে আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার দক্ষিণ বংশিকু-া ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্রবার রাতে স্কুলটি তালাবদ্ধ ছিল। স্কুলে দফতরি ছিলনা। এটি একটি ভোট কেন্দ্র। গতকাল থেকে দুজন গ্রাম পুলিশ একটি কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ বিদ্যালয়ের প্রাক প্রাথমিক কক্ষে আগুন দেখে তারা চিৎকার চেচামেচি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে মধ্যনগর উপজেলা নির্বাহনী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা অতীশ চাকমা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
মধ্যনগর থানার এসআই কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম। আশপাশের মানুষদের সঙ্গে কথা বলেছি। দুষ্কৃতিকারীদের খোজে বের করতে কাজ শুরু করেছি আমরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোশান আহমদ বলেন, পরিস্থিতি এখন শান্ত। যে দুবৃত্তরা এই কাজ করেছে আমরা তাদের খুজে বের করার চেষ্টা করছি। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আশা করি দুবৃত্তরা এমন কাজ আর করতে পারবে না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!