1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

জামালগঞ্জে রঞ্জিত সরকারের নির্বাচনী জনসভা

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৮.০৭ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার সমর্থনে নির্বাচনী জন সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার সাচনা বাজার ঐতিহাসিক বটতলায় বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান এর সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, বরেণ্য অতিথি সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি
নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে,
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু, জামালগঞ্জে মহিলা আওয়ামীলীগের সভাপতি হাফিজা আক্তার দিপু, বীরমুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন প্রমূখ। 
প্রধান অতিথি নুরুল হুদা মুকুট বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নৌকা মার্কা ভোট দিন। এডভোকেট রনজিত সরকাররকে নৌকা মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করুন। উন্নয়নকে অব্যাহত রাখতে  আগামী ৭ জানুয়ারী দ্বাদশ নির্বাচন অনুষ্টিত হইবে। বঙ্গবন্ধুর নৌকাকে বিজয় করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়বঙ্গ বন্ধু।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!