1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাসে ট্রাকে আগুন না দিয়ে ভোটে আসুন, মাঠে খেলা হবে: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৫.৩৮ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের এই উন্নয়ন অগ্রযাত্রার সময়ে যারা নির্বাচনে না এসে হরতাল অবরোধ করে বাসে আগুন দিয়ে মানুষকে কষ্ট দেয়। সেই নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে প্রতিহত করতে হবে৷ বিএনপির কাছে অনুরোধ বাসে, ট্রাকে আক্রমণ করবেন না। মানুষকে কষ্ট না দিয়ে ভোটে আসেন৷ দেশে অশান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসা যাবে না। আইন মেনে নির্বাচনে আসেন, ভোটের মাঠে খেলা হবে৷
বুধবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল মজিদ কলেজের হলরুমে পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে হতদরিদ্রদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন আলোয় আলোকিত পুরো দেশ। এই সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা ভাতাসহ মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে এর আগে কোন সরকার এত সহায়তা করেনি। একমাত্র শেখ হাসিনাই করেছেন৷ অন্যরা ফুটানির দল। সাহেবদের দল। তারা জনগণের পাশে থাকে না। তারা শহরে বাস করে। একমাত্র শেখ হাসিনাই গ্রামের দিকে নজর দিয়েছেন। গ্রামে গ্রামে সড়ক, ব্রিজ কালভার্ট, টিউবওয়েল, ল্যাট্রিন থেকে শুরু করে যা প্রয়োজন সব করে দিচ্ছেন। আওয়ামীলীগ চায় দেশের মানুষ শান্তিতে থাকুক৷ তাই দেশের উন্নয়ন অগ্রগতি বেগবান রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে৷
মন্ত্রী আরও বলেন, সামনে নির্বাচন। শেখ হাসিনা সুযোগ দিলে আবারও আসব। আমি যদি ভাল কাজ করে থাকি, উন্নয়ন করে থাকি। তাহলে আমাকে মনে রাখবেন। এটাই আমার জীবনের শেষ নির্বাচন৷ আমি চাই আপনাদের সেবা করতে। নিজেকে আপনাদের মাঝে বিলিয়ে দিতে। আপনারা নৌকায় সিল মারলে কেউ আটকাতে পারবে না। দেশের উন্নয়নে মিলেমিশে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই৷
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পরিকল্পনামন্ত্রীর পুত্র সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনসহ প্রমুখ৷ এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ৮ ইউনিয়নের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!