1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার অবৈধ পণ্য আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৫.০৭ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারত থেকে শুল্ক ফাকি দিয়ে নিয়ে আসা ১ কোটি ৬৭ লক্ষ টাকার অবৈধ পণ্য আটক করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবি। ১৪ অক্টোবর রাতে জেলার মধ্যনগর উপজেলার বাঙালভিটা বিউপির টহলদল উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের ইন্দ্রপুর নামক স্থান থেকে অবৈধ পণ্যের চালান আটক করা হয়। আটককৃত পণ্যের মধ্যে ভারতীয় শাড়ী, শার্ট পিস, প্যান্ট পিস, সেরোয়ানী, বোরকার কাপড়, নেভিয়া ক্রীম নানা প্রসাধনী সামগ্রী রয়েছে। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৬৭ লক্ষ ৬২ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক মো৷ মাহবুবুর রহমান জানান, সুনামগঞ্জ সীমান্তে বিজিবি চোরাচালান ঠেকাতে নিয়মিত টহল দেয়। চোরাচালানী চক্র অবৈধভাবে শুল্ক ফাকি দিয়ে পণ্যের চালান নিয়ে আসার সময় টহল দল তা জব্দ করেছে। তবে বিজিবির উপস্থিতি ঠের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে গেছে। আটককৃত মালামাল সুনামঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!