1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে ছাত্রলীগের সাঈদী অনুসারী ১৫ নেতাকে অব্যাহতি

  • আপডেট টাইম :: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭.৩৫ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
যোদ্ধাপরাধ মামলায় দণ্ডিত জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ ও তাকে মহান হিসেবে উপস্থাপন করে ফেসবুকে লেখালেখি করায় সুনামগঞ্জ জেলা ও উপজেলার সাংগঠনিক ইউনিটের ১৫ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রের নির্দেশনা চেয়ে পত্র দিয়েছেন জেলা নেতৃবৃন্দ।

রবিবার (২০ আগস্ট) বিকেলে দলীয় প্যাডে তাদের নাম উল্লেখ করে এসব কথা জানান সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু তাহের নীরব, সজীবুল করিস সাদ্দাম, আকসার ইবনে আজিজ পাঠান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, উপতথ্য ও গবেষণা সম্পাদক ফখরুল হাসান জেনিস, উপকৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান, উপবিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহসম্পাদক রিফাতুল হাসান হৃদয়, সদস্য এমএ মোক্তাদীর, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিপলু আহমদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা ও একই উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হাসান মুন্না।
১৫ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দানের বিষয়টি স্বীকার করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!