1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জে ১৭ হাজার ৭৯৩ বোতল ভারতীয় মদসহ বিপুল মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাই পথে নেমে আসা নানা প্রজাতির ১৭ হাজার ৭৯৩ বোতল ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবি। রবিবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ-২৮ বিজিবির কার্যালয় চত্বরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় বিজিবির শীর্ষ কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ২০ জুলাইয়ের মধ্যে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে মদ, গাজা, ইয়াবা, ভারতীয় বিড়িসহ নানা প্রজাতির মাদক জব্দ করা হয়। এসব আনুষ্ঠানিকভাবে ৩০ জুলাই বোলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির সিলেট সেক্টর কমা-ার কর্নেল জিএইচ এম সেলিম হাসান, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে.ক. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!