1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

সুনামগঞ্জ-১ আসন: আওয়ামী লীগের অফিসিয়াল পেইজে সেলিম আহমদের কর্মসূচি প্রচার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৫.৪৫ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ কর্তৃক শান্তি সমাবেশে নেতাকর্মীসহ জনতার ঢল নামানোর সচিত্র খবর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রচার করা হয়েছে। ‘বাংলাদেশ আওয়ামী লীগ ইধহমষধফবংয অধিসর খবধমঁব’ নামে ফেইসবুকে অফিসিয়াল পেইজে বিপুল জনসমাবেশ বহুল তিনটি ছবিকে কার্ড বানিয়ে ২৮ জুলাই শুক্রবার সকালে পোস্ট দেওয়া হয়।
ইতোমধ্যে এই পেইজ পোস্টকৃত ছবিকার্ডে ৮৫৮জন লাইক করেছেন। ৭৯ জন কমেন্ট করেছেন এবং ২৭জন শেয়ার করেছেন।
এদিকে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ও প্রচার মহলে সেলিম আহমেদের দৈনন্দিন কর্মসূচির নজর রয়েছে বলে জানিয়েছে একটি বিশ্বস্থ সূত্র। আওয়ামী লীগ ও নৌকার পক্ষে তার প্রতিটি কর্মসূচিতে বিপুল জনসমাগম ঘটায় তৃণমূলের নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। তারা মর্যাদাপূর্ণ এই আসনে কর্মীবান্ধব ও জনপ্রিয় তরুণ নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য তাহিরপুর উপজেলার মোদেরগাও গ্রামের বাসিন্দা সেলিম আহমেদ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার পরিবার ১৯৭৫ সনে আওয়ামী লীগের পক্ষে প্রয়াত সংসদ সদস্য আব্দুজ জহুরের সঙ্গে আন্দোলনে থাকায় জেল জুলুমের শিকার হয়েছিল। সেলিম আহমদ শিক্ষা, সংস্কৃতিসহ নানাভাবে অসহায় মানুষদের সহযোগিতা করে আসছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!