1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

অপুষ্টিতে হাওরাঞ্চলে শিক্ষায় ঝড়েপড়ার হার বেশি: প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুলাই, ২০১৬, ১১.২০ এএম
  • ৬৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অপুষ্টির কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে ঝড়েপড়ার হার বেশি বলে স্বাস্থ্য পরিদর্শকদের এক প্রশিক্ষণ প্রদান অনুষ্টানে জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জানান, পারিবারিক কুসংস্কারের কারণে হাওরাঞ্চলে গর্ভবতী মাকে বেশি খেতে দেওয়া হয়না। এতে শিশু ও মা অপুষ্টির শিকার হয়। এই অপুষ্টির শিকার শিশুরাই একসময় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা থেকে এক সময় ঝড়ে পড়ে। বক্তারা মা ও শিশুর পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মীদের আরো বেশি করে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। সুনামগঞ্জে মা ও শিশুদের পুষ্টি বিষয়ে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি-বেসরকারি প্রথম শ্রেণির পরিদর্শকদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শনিবার সকালে প্রশিক্ষণ অনুষ্টান উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে পরিদর্শকদের প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে কেয়ার বাংলাদেশ।
শান্তিগঞ্জ এফআইভিডিবি মিলনায়তনে সুনামগঞ্জ সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবারত হোসেন, এম হাফিজুল ইসলাম, যোবেদা খানম, ইউনিসেফ প্রতিনিধি মাহবুব মজুমদার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!