1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শীতের কম্বল গরমে বিতরণ করলেন সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ১১.১৯ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::
তীব্র গরম ও লোডশেডিংয়ে যখন নাস্তানাবুদ সুনামগঞ্জের বিভিন্ন জনপদ তখনই নির্বাচনী এলাকা শান্তিগঞ্জে উপজেলায় শীতবস্ত্র করেছেন সাবেক এমপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী।

রবিবার (২৩ জুলাই) দুপুরে সামাজিক সংগঠন পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ পিসব এর উদ্যোগে উপজেলার ডাবর পয়েন্ট এলাকা ও দরগাপুর গ্রামে উপজেলার ৮ ইউনিয়নের ৯০০ পরিবারের মাঝে শীতের কম্বল ও বেডসিড বিতরণ করেন। এসময় সাবেক এই এমপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসম্মত এইসব উপকরণ বিতরণের কিছু স্থিরচিত্র এমপি শাহীনূর পাশা চৌধুরী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে এ নিয়ে সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। তীব্র গরমের মধ্যে শীতবস্ত্র বিতরণকে নিয়ে সমালোচনা করতে দেখা যায় অনেককেই।

এ প্রসঙ্গে একজন গণমাধ্যমকর্মী বলেন, তীব্র গরমে মধ্যে কম্বল দেয়া হাস্বকর বিষয়। এটি লোক দেখানো ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তিনি।
শাহ মারুফ আহমদ নামের আরেক ব্যক্তি মন্তব্য করেন, এই গরমে ফ্যান প্রয়োজন । সামেন নির্বাচন তাই হুট করে এসে দেখা দিলেন।

গণমাধ্যম কর্মী হোসাইন আহমেদ মন্তব্য করেন, গরমের মধ্যে কম্বল কি প্রয়োজন, ফ্যান দিলে ভালো হতো। নাকি শিরোনামে থাকার জন্য এই উদ্যোগ বলে এমন প্রশ্ন তাঁর।

শ্যামল চৌধুরী নামের একজন বলেন, এই গরমে কম্বল বিতরণ হাস্যকর বিষয়।

অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী তাঁর ফেইসবকু পোস্টে লেখেন, আজ দক্ষিণ সুনামগঞ্জে (শান্তিগঞ্জ) ৮ ইউনিয়নের ৯০০ শতাধিক গরিব অসহায়দের মাঝে কম্বল ও বিছানাপত্র বিতরণ করা হয়। এসময় তিনি উদ্যোক্তা সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!