1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান

  • আপডেট টাইম :: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে অবদান রাখা ১০জনকে গুণীজন সম্মাননা দিয়েছে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সম্মাননাপ্রাপ্তদের গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদিন প্রমুখ।
সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির ২০২১-২০২২ বছরের সম্মাননাপ্রাপ্তরা হলেন, কুমকুম চন্দ, ইকবাল কাগজী, মো. আফতাব মিয়া, কাজলী রানী সাহা, ডা. সালেহ আহমদ আলমগীর, সুমনকুমার দাশ, মো. তোফাজ্জল হোসেন, রূপশ্রী রায়, মো. কালা মিয়া ও অমিয়াংশু চৌধুরী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!