1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

ঘুষগ্রহণ ও দুর্নীতির অভিযোগে দুদকের সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক বরখাস্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৭.১৫ পিএম
  • ১২০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তাকে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর স্বাক্ষর করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী। এর আগে গত ১২ জুলাই ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগ ওঠায় এ দুই কর্মকর্তাকে নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে দুদকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান পাবনায় উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে অফিসকক্ষে মো. সামছুল হক নামের এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা দাবি করেন। পরে তিনি ৭৬ হাজার টাকা গ্রহণ করেন। গত ২৬ জুন এসংক্রান্ত একটি ভিডিও ফুটেজ দেশের দুটি বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রচারিত হয়।

অন্যদিকে সুদীপ কুমার চৌধুরীর বরখাস্তের আদেশে বলা হয়েছে, বগুড়ায় উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে তিনি বগুড়া জেলা পুলিশে গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক আলমগীর হোসেনের সম্পদ বিবরণী যাচাইকালে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দেন।
তখন তার কাছ থেকে ঘুষ দাবি করেন। এ ছাড়া ঘুষ গ্রহণের কথোপকথনের অডিও রেকর্ড দুদকের ফরেনসিক ল্যাব বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে তা সুদীপ কুমারের বলে জানিয়েছেন।

আদেশে বলা হয়, অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৩৯ (খ) ও ৩৯(ঙ) বিধি মোতাবেক যথাক্রমে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করায় এবং ওই বিধিমালার ৪৩(১) বিধি অনুযায়ী এবং সুদীপ কুমার চৌধুরীকে দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৩৯(খ), ৩৯(ঙ) ও ৩৯ (চ) বিধি অনুযায়ী যথাক্রমে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বিধিমালার ৪৩(১) বিধি অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য মনে করেছে কমিশন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!