1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

মধ্যনগরে ৯ হাজার কেজি ভারতীয় চিনি জব্দসহ ৭জন আটক

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৭.৩২ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

মধ্যনগর প্রিতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগরে নয় হাজার কেজি নিষিদ্ধ ভারতীয় চিনিসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকা জব্দ করা হয়।

সোমবার (১৭ জুলাই) ভোরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের ইকরছড়ি খালে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে অপু মিয়া, আন্তরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রাজন মিয়া, ভোলাগঞ্জ গ্রামের নুরুল হকের ছেলে কামরুল মিয়া, নবাবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে শামীম, আব্দুল আলীর ছেলে আরিফ মিয়া, মৃত সুরুজ আলীর ছেলে মনসুর মিয়া ও রাজেন্দ্রপুর গ্রামের আ. আহাদের ছেলে মনিরকে আটক করা হয়।

জানা যায়, সোমবার ভোর সাড়ে চারটার দিকে আটককৃতরা একটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকা দিয়ে ১৮০ বস্তা চিনি পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিয়ে যাচ্ছিলো। এ সময় মধ্যনগর থানার ওসি জাহিদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযানের মাধ্যমে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্য মানের ১৮০ বস্তা (৯টন) চিনি ও নৌকাটি জব্দ করা হয়।

মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, এ ব্যাপারে মধ্যনগর থানায় হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!