1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করতে প্রস্তুত পুলিশের প্রতিটি সদস্য: আইজিপি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১১.১৭ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনের সময় এগিয়ে আসছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য স্বাধীন নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন, পুলিশ শত বর্ষের পুরনো প্রতিষ্ঠান হিসেবে দেশের আইন শৃঙ্খলা সফলতার সঙ্গে কাজ করছে। আমাদের জনবল বেড়েছে, সক্ষমতা বেড়েছে। আধুুনিক প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্ত করছি। দ্রুতই সময়েই নব্বই ভাগ মামলার ক্লু বের করতে পারছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, একসময় দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী বাহিনী ও সুন্দরবনের দস্যুদের কাছে মানুষ জিম্মি ছিল। সেই অবস্থা এখন আর নেই। পুলিশ, প্রশাসন, বিভিন্ন বাহিনী, জনপ্রতিনিধিবৃন্দ সাংবাদিক ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে পুলিশ তাদের দমন করেছে। এখন দেশে ঈর্ষণীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় আইজিপির নিজ জেলা সুনামগঞ্জ পুলিশ লাইনসে সুনামগঞ্জের অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের অসহায়দের খাদ্য ও অন্যান্য সহায়তা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, কমা-েন্ট মো. হুমায়ূন কবীর প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও নেতৃত্বে দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দায়িত্ব পালন ও তাদের নিয়ন্ত্রণ করে দেশে স্থিতিশীল আইন শৃঙ্খকলা পরিস্থিতি বজায় রেখেছে। এ কারণে সারাদশে উন্নয়নমূলক কাজের, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, আইন শৃঙ্খলার এই স্থিতিশীল অবস্থার কারণেই দেশ এখন এগিয়ে যাচ্ছে। আগামীতেও যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। পুলিশের সেই সক্ষমতা ও সাহস আছে।
তিনি আরো বলেন, আমরা যখন চাকুরি নেই তখন আমাদের গাড়িতো দূরের কথা মোটর সাইকেলই ছিলনা। সদস্যও কম ছিল। এখন আমাদের জনবল, ইকুইপমেন্ট বেড়েছে। এখন আমাদের অনেক উন্নতি হয়েছে।
এছাড়াও সুনামগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, সুনামগঞ্জকে নিয়ে আমি গর্ব করি। এখানাকার মাটি, আলো বাতাস ও হাওয়া আমাকে ছোটবেলা থেকেই তাড়িত করছে। আমার জন্মস্থানকে আমি ভালোবাসি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!