1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

বছরের রেকর্ড বৃষ্টিতে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে: বন্যার শঙ্কা

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুলাই, ২০২৩, ৯.২৮ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামঞ্জের হাওরে এখন বর্ষার পানি টইটুম্বুর করছে। বর্ষার পানিতে হাওর ভরাট হয়ে যাওয়ায় এখন নি¤œাঞ্চলের গ্রামীণ নিচু রাস্তাঘাট ঢল ও বর্ষণের পানিতে প্লাবিত হচ্ছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় রেকর্ড বৃষ্টিপাত ৩৩২মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত।
এদিকে সকালে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট, বাজার এলাকা, লঞ্চঘাট, কাজির পয়েন্ট, নতুনপাড়াসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পানি বৃদ্ধি পাওয়ায় তাহিরপুর বাদাঘাট সড়ক তলিয়ে যান বিঘিœত হচ্ছে। মধ্যনগরে সোমেশ্বরী ও উবদাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে মধ্যনগর মহেশখলা সড়ক ডুবে গেছে। এছাড়াও বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যাতায়াত ব্যাহত হচ্ছে। নদ নদীর পানি আরো বাড়লে এবং ভারী বর্ষণ অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা-২ জানান, গত ২৪ ঘন্টায় জেলায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণে নি¤œাঞ্চলের রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। শহরের কাজির পয়েন্টে, সাহেববাড়ি, নবীনগর, বাজার এলাকা প্লাবিত হয়ে শহরের নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়া ও বন্যা তর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে তিনি জানান, আগামী ৪৮ ঘন্টায় উজানের ভারী বর্ষণ ও ঢলে সুনামগঞ্জের সুরমা,পুরাতন সুরমা, যাদুকাটা, কংস নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার কতিপয় নি¤œাঞ্চলের স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুনামগঞ্জেও সুরমার পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!