1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে, তবে এখনো বিপৎসীমার নিচে

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৮.৫১ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রধান নদী সুরমা কুশিয়ারাসহ সব নদ নদীর পানি এখনো বিপৎসীমার নিচে আছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৭.০৫ সেন্টিমটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমারি নচে। তবে উজানে বৃষ্টিপাতের কারণে আকষ্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র আরো জানিয়েছে, সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ৭৫ মিলিমিটার, ছাতকে ৮৫ মিলিমিটার, তাহিরপুরের লাউড়েরগড় পয়েন্টে ৪৮ মিলিমিটার এবং দিরাইয়ে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে ২০২২ সনের ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত প্রায় ২ হাজার ৪৫৮ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছিল। যার কারণে সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় শতভাগ এলাকা প্লাবিত হয়েছিল। তবে এবার চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত থাকায় এই আশঙ্কা নেই বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, উজানে ভারী বর্ষণ হচ্ছে। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিটিমার বৃষ্টিপাত হয়েছে। তবে পাউবোর আবহাওয়া বন্যা সতর্কীকরণ কেন্দ্র সুনামগঞ্জসহ উত্তর পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!