1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দিরাই ও বিশ্বম্ভরপুরে বজ্রপাতে তিন জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৮.৪৭ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বজ্রপাতে এক মৎস্যজীবী ও দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৭ জুন শনিবার সকালে শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল মালেক, বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামে ধোপাজান নদীতে বালু উত্তোলনের সময় সেলিম মিয়া ও জয়নাল মিয়া নিহত হন।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীতে বালু উত্তোলনের শনিবার সকাল ১০টার দিকে আকষ্মিক বজ্রপাতে জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া ও একই গ্রামের শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্থান্তরসহ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর দৌলতপুর গ্রামের আব্দুল মালেক অতনি বিলে মাছ ধরতে গিয়েছিলেন শনিবার সকালে। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার স্বজনরা জেলা প্রশাসনের মাধ্যমে আবেদন করে বিনা ময়না তদন্তে দাফনের জন্য প্রস্তুতি নিয়েছেন।
দিরাই থানার ওসি কাজী মোক্তাদীর জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে। পাশাপাশি তার মৃতদেহ প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!