1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

যাদুকাটায় ড্রেজিং মেশিনে অবৈধভাবে বালু পাথর আহরণ : ২টি ড্রেজার জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৭.২৭ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
যাদুকাটা নদীতে রাতের আঁধারে বালু মহাল ও বালু মহালের সীমানার বাইরে থেকে নিয়মিত কয়েকশ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু-পাথর আহরণ করছে অভিযোগ পাওয়ার পর তাহিরপুর উপজেলা প্রশাসন বুধবার রাতে নদীতে অভিযান চালিয়েছে। এসময় দুটি ড্রেজার জব্দ করেছে প্রশাসন। বালু মহালে পরিবেশ বিধ্বংসী ড্রেজার আইনত বন্ধ থাকলেও সম্প্রতি একটি চক্র রাতের আধারে বেপরোয়া হয়ে ওঠেছে। যাদুকাটা নদীর নবাগত ইজারাদাররা এর সঙ্গে জড়িত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, যাদুকাটা নদীতে অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী ড্রেজার চলছে এই খবরে প্রশাসন অভিযানে বের হয়। আমরা অভিযানে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছি। অভিযানে দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।
(ফাইল ছবি)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!