1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

আজ থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০.৩৪ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
অতীতে ঘূর্ণিঝড়ের সঙ্গে দেশে যে প্রবল বৃষ্টিপাত হয়েছিল, এবার মোখার বেলায় তা ঘটেনি। গতকালও দেশের বেশির ভাগ জায়গা ছিল প্রায় বৃষ্টিশূন্য। কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহও লক্ষ্য করা গেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অল্প কিছু জায়গায় তাপপ্রবাহ থাকলেও আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ কালের কণ্ঠকে বলেন, মূলত পশ্চিমা লঘুচাপ ও মৌসুমের স্বাভাবিক প্রবণতা হিসেবেই আজ মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে। গতকাল সোমবার দেশে তেমন একটা বৃষ্টি দেখা যায়নি। এর কারণ হলো ঘূর্ণিঝড় মোখা সব জলীয়বাষ্প টেনে নিয়ে মিয়ানমারের দিকে চলে গেছে।

এবার ঘূর্ণিঝড়ের সময় বৃষ্টি কম হওয়ার কারণ বিশ্লেষণ করে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টা পুরোপুরি আমাদের দেশের ভেতরে আসেনি। অথচ সিত্রাং ছোট একটা ঘূর্ণিঝড় ছিল। তবু তখন প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। মোখা যেহেতু এক পাশ দিয়ে চলে গেছে, তাই অতটা বৃষ্টি দেখা যায়নি। আরেকটা কারণ হলো মোখা আমাদের ভূখণ্ডে খুব কম সময় ছিল। অনেক দ্রুত চলে গেছে। সে কারণে উপকূলীয় এলাকাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম ছিল।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!