1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

হাওরে বজ্রপাত: ছাতকে ৩, দোয়ারায় ২ ও তাহিরপুরে ১ জনসহ ৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ৪.২৮ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তিন উপজেলার হাওরে কাজ করার সময় বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু হয়েচে। আহত হয়েছেন আরো ২জন। ২৩ এপ্রিল রবিবার দুপুরে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতে ছাতকে ৩জন, দোয়ারাবাজারে ২জন এবং তাহিরপুর উপজেলায় ১জন মারা গেছেন।
দোয়ারাবাজার থানার ওসি, ছাতক থানার ওসি ও তাহিরপুর থানার ওসি জানান, দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩৫) হাওরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামের মহিম মিয়া (১৩) বড়কাপন গ্রামের আরশ আলী (৬৫) ও চরমহল্লা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আব্দুস সামাদ হাওরে কাজ করার সময় মারা যান। তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রমজান মিয়া (১৪) হাওরে কাজ করার সময় মারা যান।
সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে হতাহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য আজ ২৩ এপ্রিল আবহাওয়া অধিদপ্তর সুনামগঞ্জে বজ্রপাত, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!