1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে এতিম কন্যা শিশুরা পেল যুক্তরাজ্য প্রবাসী ফরহাদের দেওয়া নতুন জামা কাপড়

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৭.৫২ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের সরকারি এতিমখানার হতদরিদ্র পরিবারের এতিম ১০০ কন্যা শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদ। বুধবার দুপুরে তিনি তার মা মাহবুবা খানম ও ভাতিজা জিয়াদ আহমদকে নিয়ে এতিম কন্যা শিশুদের উন্নত মানের কাপড় দিয়ে আসেন। উল্লেখ্য প্রতি বছরই তিনি এতিমখানার শিশু কন্যাদের ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় দেন এবং বিশেষ খাবার পরিবেশন করেন।
এতিমখানার কর্মকর্তা (খালা) তাহেরা আক্তার বলেন, সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার (এতিমখানা) একশ কন্যা শিশু অবস্থান করে। তারা সবাই হতদরিদ্র ও এতিম। যুক্তরাজ্য প্রবাসী ফরজহাদ আহমদ এর আগেও কয়েকটি ঈদে মেয়েদের নতুন জামা দিয়েছেন এবং বিভিন্ন সময়ে বিদেশ থেকে নিয়ে আসা চকলেট ও উন্নত মানের খাবার বিতরণ করেছেন। এবারও তিনি বুধবার দুপুরে তার মাকে সঙ্গে করে নিয়ে এসে শিশুদের নতুন জামা দিয়েছেন। ইদের আগে নতুন ও উন্নত জামা পেয়ে এতিম শিশুরা খুব খুশি হয়েছে।
ফরহাদ আহমদ বলেন, আমি গত কয়েক বছর ধরে ঈদে এতিমখানার শিশু কন্যাদের নতুন জামা দিতে পেরে ভালো লাগছে। সংসার ও সমাজ থেকে ছিটকে পড়া এই শিশুদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি এই সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবো।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!