1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হবিগঞ্জে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ: সুনামগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৭.৩২ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হবিগঞ্জের চুনারুঘাটে ‘অনৈতিক সম্পর্কের’ অভিযোগ এনে এক নারীকে (৩০) বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন পালিত হয়।
সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরিফা আশরাফীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ সমাজকর্মী রমেন্দ্র কুমার দে, জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্চিতা চৌধুরী, সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা পরিষদের প্রশিক্ষণ সম্পাদক কলেজ শিক্ষাক সবিতা বীর, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
বক্তারা বলেন, গত ৪ এপ্রিল রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে এক নারীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে শালিস বসিয়ে ওই নারীকে ৮২টি বেত্রাঘাত করা হয়। তাঁর ওপর ৮০টি পাথর নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে সেই নারীকে এক মাস ঘরে অবরুদ্ধ থাকার আদেশও দেওয়া হয়। এ ছাড়া সালিসকারীরা ঘোষণা দেন, সিদ্ধান্ত অমান্য করে ঘর থেকে বের হলে তাঁকে আরও ভয়াবহ শাস্তি দেওয়া হবে। এসব মধ্যযুগীয় বর্বরতা বন্ধের আহ্বান জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!