1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অনন্য আয়োজন: বীরের মুখে নতুনরা শোনলো স্বাধীনতার গল্প

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৮.৫০ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
এডভোকেট আসাদুল্লাহ সরকার, নূরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন-একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। জীবন-যৌবন বাজি রেখে বাংলাদেশকে পাকিস্তানি হানাদারমুক্ত করতে মৃত্যুভয় তুচ্চ করে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। একমাসের সামরিক প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে নেমেছিলেন বিশ্বের সামরিক শক্তিধর দেশ পাকিস্তানের সৈনিকদের সঙ্গে। ঝড়, বৃষ্টি, রোদে পোড়ে খেয়ে না খেয়ে বদবাদারে অবস্থান করেছেন। মাতৃভূমি হানাদারমুক্ত করবে এই ছিল একমাত্র পণ। সম্মুখযুদ্ধে নেমে হারিয়েছেন সহযোদ্ধা। নিজেদের রক্তঘাম ঝড়িয়েছেন। যুদ্ধে যাওয়ায় হানাদার ও তাদের দোসররা জ্বালিয়ে দিয়েছিল বাড়িঘর, নির্যাতন করেছে স্বজনদের। একাত্তরের সেই দুঃসাহসি যোদ্ধাদের মুখে স্বাধীনতার সেই গল্প শুনেছে সুনামগঞ্জ পুলিশ লাইনসের কোমলমতি শিক্ষার্থীরা। তারা তন্ময় হয়ে শুনেছে বীর যোদ্ধাদের আতœত্যাগের কাহিনী। তারা একাত্তরের অসাম্প্রদায়িক চেতনায় নতুন প্রজন্মকে গড়ে ওঠার পাশাপাশি দেশগঠনের কাজে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।
২৫ মার্চ শনিবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইনস স্কুলে শিক্ষার্থীদের জন্য এমনই এক অনন্য আয়োজন করেছিল সুনামগঞ্জ জেলা পুলিশ। বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানিয়েছিল নতুন প্রজন্মের কোমলমতিদের সামনে একাত্তরের আখ্যান তুলে ধরার জন্য। বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক, সাত মার্চের ভাষন, যুদ্ধে নিজেদের অভিজ্ঞতা-আতœত্যাগ, পাকিস্তানিদের বর্বরতা, রাজাকারদের নৃশংসতা, বীরাঙ্গনাদের দুঃখগাথা তুলে ধরেছেন সুনামগঞ্জ পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থীদের সামনে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, সুনামগঞ্জ সদর থানার ওসির্ ইখতিয়ার উদ্দিন চোধুরী, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকমন্ডলী ও অবিভাকবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!