1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ঘরকুণো নয় রাজপথের সক্রিয় নেতাদের খুজছে সুনামগঞ্জ জেলা যুবলীগ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০১৬, ৫.২২ পিএম
  • ৬৫৭ বার পড়া হয়েছে

Juboleagueস্টাফ রিপোর্টার::
রাজনীতির মাঠে সক্রিয় এবং নেতাকর্মীদের মধ্যে পরিচিত এমন পরীক্ষিত নেতাকর্মীদের দিয়েই যুবলীগের বিভিন্ন সাংগঠনিক ইউনিট গঠনের তৎপরতা শুরু করেছে নব ঘোষিত জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি। ইতোমধ্যে সদর ও পৌরসভা কমিটি গঠনে মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় আছেন এমন নেতাদেরই মূল দায়িত্ব দেওয়া হয়েছে। পদ পেয়ে ঘরে বসে পড়ে থাকেন এমন নেতাদের বাদ দিয়ে মাঠের সক্রিয় নেতাদেরই যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন জেলার সংশ্লিষ্টরা। আগামীতে যেসব সাংগঠনিক ইউনিটে কমিটি দেওয়া হবে সেখানেও এই বিষয় গুলো বিবেচনা করা হবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। তাছাড়া বিভিন্ন উপজেলায় কমিটি দেওয়ার আগে বিবদমান পক্ষের সঙ্গেও দায়িত্বশীলরা পৃথকভাবে কথা বলে গ্রহণযোগ্য কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে চলতি মাসে সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্র লীগের রাজনীতিতে সক্রিয় এবং মাঠে নিয়মিত উপস্থিত আছেন এরকম এক নেতাকেই আহ্বায়ক করা হয়েছে। আহ্বায়ক শাহাব উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে ছাত্র লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে শহরে নিয়মিত কর্মসূচি পালন করেছেন। ছাত্রলীগের প্রতিটি কর্মসূচিতেই তিনি অগ্রপথিক হয়ে দায়িত্ব পালন করেন বলে নেতাকর্মীরা জানান। তাছাড়া সুনামগঞ্জ ছাত্র লীগেও তার অনুগত একটি বড় অংশ রয়েছে। সাংগঠনিক তৎপরতায় এগিয়ে থাকা এই নেতাকেই সদরের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া পৌর যুবলীগের কমিটিতে আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পেয়েছেন তিনিও রাজপথের সক্রিয় নেতা। কাউন্সিলর আবাবিল নূর দীর্ঘদিন ধরে শহরে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত।
জেলা যুবলীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলা কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। শিঘ্রই বিশ্বম্ভর কমিটি দেওয়া হবে বলে যুবলীগের একটি সূত্র জানিয়েছে। সদর এবং পৌরসভা যুবলীগের কমিটির মতো যারা রাজপথে সক্রিয় এবং জনপ্রিয় সেই নেতাদেরই খোঁজা হচ্ছে। ঘরে বসে পদ নিয়ে অতীতে রাজনীতি করেছেন এমন নেতাদের হাতে দায়িত্ব দেওয়া হবেনা। যারা দলের দুঃসময়ে বুক চিতিয়ে রাজনীতি করে কর্মী-সমর্থকদের প্রেরণা জোগাবে তাদের হাতেই দায়িত্ব দেওয়া হবে। জানা গেছে এই তিন উপজেলার সক্রিয় অনেকেই দায়িত্ব পেতে তোড়জোড় শুরু করেছেন। তিন উপজেলার দায়িত্বশীল নেতাসহ জেলা কমিটির আহ্বায়কের সঙ্গেও তারা যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন, আওয়ামী লীগের মৌলিক আদর্শ যারা এগিয়ে নিতে রাজপথে নিরলস কাজ করছে তাদেরকেই যুবলীগের নেতৃত্বের জন্য খোঁজা হচ্ছে। যারা ঘরে বসে পদ নিয়ে বসে থাকে, দলের দুঃসময়ে হাল ধরেনা এমন নেতৃত যুবলীগে কাঙ্খিত নয়। জেলার দায়িত্বশীল নেতারা রাজপথের সক্রিয় নেতাদেরই নেতৃত্ব দেওয়ার জন্য খোঁজছেন।
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন আহমদ বলেন, যুবলীগ এখন সাংগঠনিকভাবে গতি পেয়েছে। তারুণ্যের অহঙ্কার ও আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ ও উন্নয়ন দর্শনের প্রতি বিশ্বস্থ নেতা খায়রুল হুদা চপলকে পেয়ে আমরা উজ্জীবিত।
সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, ঘরকুণো নয় রাজপথের পরীক্ষিত ও সক্রিয় নেতাদেরই আমরা খুঁজছি। যাদের বলিষ্ট নেতৃত্বে যুবলীগ সুনামগঞ্জ জেলায় বিস্তৃত ও শক্তিশালী হবে। পরীক্ষিত ও রাজপথের সক্রিয় নেতাদের বের করে আনতে আমরা কাজ করছি। দলীয় গ্রুপিং থাকলেও এসব নেতাদের বাদ পড়ার কোন কারণ নেই। বরং আমরা বিবদমান নেতাকর্মীদের সঙ্গে পৃথকভাবে কথা বলে সবাইকে নিয়েই প্রতিটি সাংগঠনিক ইউনিট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!