1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

পাগলাবাজারে ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৬.৫২ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জের পাগলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। রবিবার দুপুরে পাগলা বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন।

তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে দেব মিষ্টি ঘরকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার দায়ে মিজান ফার্মেসিকে ৫ হাজার টাকা ও বাংলাদেশ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এসময় ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেন তিনি। এছাড়া তিনি ফার্মেসিতে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষার জন্য ফার্মাসিস্টদের পরামর্শ দেন। তদারকি কাজে সহায়তা করেন র‍্যাব-৯ এর সদস্যরা।

সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পাগলা বাজারে আজ অভিযান চালিয়েছি। অসঙ্গতি পেয়ে তিন প্রতিষ্ঠানে জরিমানাও করেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার নিয়মিত কাজ করছে। জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!