1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

রংপুর জেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য হলেন জয়

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩৫ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৯৭ জন সদস্য এই কমিটিতে। কমিটির এক নম্বর সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি শনিবার (১১ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়।

গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফার ভরাডুবির চার দিন পর ১ জানুয়ারি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট জেলা ও মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক হলেন- ছায়াদত হোসেন (বকুল), তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম। নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ। এছাড়া রংপুর-৩ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী সদস্য হিসেবে আছেন।

এছাড়া সদস্য হিসেবে জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ ও রেজাউল করিম। সেই সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুও সদস্য হিসেবে আছেন।

যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী গণমাধ্যমকে বলেন, শনিবার কমিটি ঘোষণা করা হলেও আজ তা তিনি জানতে পারেন। ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। তবে কবে সম্মেলন হতে পারে, তা তিনি জানাতে পারেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!