1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জ জেলার সেরা কুস্তিগীরের স্বীকৃতি পেলেন কামরুল মাল!

  • আপডেট টাইম :: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৫.৫৯ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত দু’দিনের আন্ত উপজেলা কুস্তি উৎসবে সেরা খেলা দেখিয়ে এবং তিনটি উপজেলার সেরা কুস্তিগীরদের হারিয়ে জেলার শ্রেষ্ট কুস্তিমালের স্বীকৃতি পেয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার কুস্তিগীর কামরুল মাল। জলিলপুর গ্রামের বাসিন্দা কামরুল মাল গত কয়েক বছর ধরে কুস্তিখেলায় প্রতিপক্ষের কুস্তিগীরদের পরাজিত করে ধারাবাহিক সুনাম অব্যাহত রেখেছেন। এবারের আন্ত উপজেলা কুস্তি উৎসবের জেলা ক্রিড়া সংস্থার পক্ষ থেকে তাকে মেডেলসহ ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য গত ৩ ডিসেম্বর জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত কুস্তি উৎসবে কামরুল মাল শান্তিগঞ্জ উপজেলার শ্রেষ্ট কুস্তিমাল এবং তাহিরপুর উপজেলার শ্রেষ্ট কুস্তিমালকে পরাজিত করেন। ৪ ডিসেম্বর রবিবার ফাইনাল প্রতিযোগিতায় তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সেরা দুই কুস্তিগীরকে পরাজিত করে সদর উপজেলাকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি নিজে জেলার শ্রেষ্ট কুস্তিমালের স্বীকৃতি ও পুরস্কার লাভ করেন।
বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্টানে কামরু ইসলামের হাতে সেরা কুস্তিমালের পুরস্কার ও অর্থ তুলে দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মো. আবুল হোসেন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!