1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বন্যার্ত নারী ও মেয়ে শিশুদের অন্তবর্তীকালীন সুরক্ষায় উত্তরণ’র উদ্যোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬.১৫ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও মেয়ে শিশুদের জন্য অন্তবর্তীকালীন সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’। ১৭ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রকল্পের অবহিতকরণসভায় সংগঠনের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
প্রকল্পের মনিটরিং অফিসার আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ পরিচালক মো. জাকির হোসেন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সহকারি কমিশমানর ইফতিসাম প্রীতি, বীর মুক্তিযোদ্ধা আবুসুফিয়ান, বাংলাদেশ মহিলাপরিষদ এর সভানেত্রী গৌরি ভট্টাচার্য্য, সাংবাদিক শামস শামীম প্রমুখ। প্রকল্প বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সভার সভাপতি ও উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ নিজামুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন প্রমুখ।
অবহিতকরণসভায় জানানো হয়, গত জুন মাসে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় বন্যার্তদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সুনামগঞ্জের দিরাই, জামালগঞ্জ ও ছাতক উপজেলার ৯টি ইউনিয়নে ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও মেয়ে শিশুদের জন্য ৯টি অস্থায়ী শেল্টার নির্মাণ করা হয়েছে। নারীবান্ধব অস্থায়ী এই আশ্রয় কেন্দ্রগুলোতে বহুমুখী সেবারও সুযোগ থাকছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত ৬ হাজার ৬৮৭ জন নারীকে জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে এসব শেল্টার শিগ্রই স্থানীয় সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে হস্থান্তর করার কথা জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের দুর্গম কয়েকটি এলাকায় সহায়তা প্রদান ও শেল্টার নির্মাণের আহ্বান জানানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!