1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওরের মাছের চালান ভারতে পাচারকালে জব্দ করল ২৮ বিজিবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১০.২৭ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সীমান্তে হাওরের মিঠাপানির সুস্বাদু দেশি মাছ ভারতে পাচারের সময় জব্দ করেছে বিজিবি। এছাড়াও ২৮ বিজিবির টহল দল বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় কয়লা, মদসহ নানা ধরণের পণ্য জব্দ করেছে। জবাদকৃত এসব অবৈধ পণ্য মাদকদ্রব্য কার্যালয় এবং কয়লা ও বাংলাদেশী মাছ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা দানের প্রক্রিয়া চলছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা গেছে ৬ অক্টোবর বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডোয়ার নামক স্থান থেকে হাওরের ৮০ কেজি দেশি মাছ জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ১৬ হাজার টাকা।
তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির টহল দল উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী থেকে ১,০০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল দল বাধাঘাট ইউনিয়নের মোনাইপাড়া নামক স্থান থেকে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
টেকেরঘাট বিওপির টহল দল রজনীলাইন থেকে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। জবাদকৃত এসব পণ্যের সিজার মূল্য প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা। সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মো: মাহবুবুর রহমান জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট দফতরে জমাদানের প্রক্রিয়া শুরু হয়েছে। সীমান্তে অপরাধপ্রবণতা কমাতে বিজিবি কাজ করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!