1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

রামনাথের বাড়ি পুনরুদ্ধারে হবিগঞ্জে বাইসাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭.৪৪ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাইসাইকেলে চড়ে বিশ্ব ভ্রমণকারী ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধার ও সেখানে মিউজিয়াম স্থাপনের দাবিতে বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির উদ্যোগে শোভাযাত্রাটিতে দেশের বিভিন্ন প্রান্থের সাইক্লিস্টরা এসে অংশ নেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা শহর থেকে সাইকেল শোভযাত্রা বের হয়। পরে বানিয়াচং উপজেলায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাইসাইকেল শোভাযাত্রার সমর্থনে প্রতিকী অনশন করা সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণুর অনশন ভাঙ্গানো হয়। এর আগে জেলা শহরের টাউন হলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বানিয়াচং উপজেলার উত্তর-পশ্চিম ইউনিয়নের বিদ্যাভূষণ পাড়ায় অবস্থিত রামনাথ বিশ্বাসের বাড়ি দখল করে রেখেছেন স্থানীয় ওয়াহেদ মিয়া ও তার পরিবারের লোকজন। রামনাথের বাড়ি দেখতে যাওয়া পর্যটক, বাইসাইকেল রাইডার ও সাংবাদিকের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছেন ওয়াহেদ ও তার লোকজন।

তারা বলেন, বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়িটি দেশের ঐতিহ্য। আজ বিশ্ব পর্যটন দিবসে এ ঐতিহ্য রক্ষায় দাবিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলনে নেমেছে। শিগগির দখলদারদের কবল থেকে বাড়ি পুনরুদ্ধার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শোভাযাত্রা বের করার আগে হবিগঞ্জ শহরে পৌর টাউন হলের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির সভাপতি, ভূ-পর্যটক ও লেখক আশরাফুজ্জামান উজ্জ্বল। বিকেলে বানিয়াচং শহীদ মিনারে সমাবেশে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।

মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!