1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দিরাইয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ২.০৮ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ইউনিয়নে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বড়নগদীপুর গ্রামে আয়েশা বেগম (৩০) নামের ওই গৃহবধূর লাশ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আয়েশার মা আসমা বেগম দিরাই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নারায়নকুড়ি গ্রামের মৃত আব্দুন নুরের একমাত্র মেয়ে আয়েশা বেগম। সাত আট বছর আগে একই ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামের খোকন মিয়ার সাথে বিয়ে হয় আয়েশার। সন্তান জন্ম দিতে না পারায় খোকনের সাথে ১ বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়। ৩ মাস পূর্বে আয়েশা বেগম বড়নগদীপুর গ্রামের রুমেল মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। প্রথমে পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। তবে পারিবারিক আলোচনায় বিয়ের আলাপ ভেস্তে যায়। পালিয়ে বিয়ে করেন রুমেল ও আয়েশা। এরপর থেকে স্বামীর সংসার করছেন তিনি।
আয়েশা বেগমের স্বামী রুমেল মিয়া বলেন, সকাল ৮টার দিকে আয়েশা ও আমি একসাথে ভাত খাই। আমি কাজে চলে যাই। আয়েশা ঘরে একা ছিল। ১০টার দিকে প্রতিবেশী বাড়ির মিনা বেগম পান খাওয়ার জন্য আমার ঘরে গেলে আয়েশাকে ঘরের পেছনের বারান্দার রুমের বাঁশের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!