1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বন্যাকবলিত এলাকায় জরুরি ব্যাংকিং সেবার নির্দেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২, ৫.৫২ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক এলাকার বিভিন্ন ব্যাংকের শাখা ও এটিএম বুথ পানিতে ডুবে গেছে। এ অবস্থায় ওইসব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে। তবে নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে। অবশ্য অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে এরই মধ্যে এসব এলাকার বেশিরভাগ শাখা বন্ধ হয়ে গেছে।

নির্দেশনায় বলা হয়, বন্যা কবিলত এলাকায় ব্যাংকের যে সব শাখা বা উপশাখা বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সে সব এলাকায় ব্যাংক বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।

এতে বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর অনতিবিলম্বে গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংকিং সেবা দেওয়ার ব্যবস্থা নিতে হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!