1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট দলের কোচ হলেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭, ২.০৭ পিএম
  • ৬৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বিশ্ববিখ্যাত ক্রিকেটার রবি শাস্ত্রী, বিরেন্দর শেবাগ, রিচার্ড পাইবাস, টম মুডিরা সাক্ষাৎকার দিলেও শেষ পর্যন্ত রবি শাস্ত্রীই নিযুক্ত হলেন ভারতের কোচ। মঙ্গলবার (১১ জুলাই) দুপরে বিসিসিআই ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাবেক এই টিম ডিরেক্টরকে কোহলিদের কোচ হিসেবে নিয়োগ দিল।
গত চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতীয় জাতীয় দলের কোচের পদ থেকে অনিল কুম্বলে পদত্যাগ করার পর থেকেই আসনটি ফাঁকা ছিল। বিসিসিআই ঘোষণা দিয়েছিল, শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ পাবেন কোহলিরা। সেই ধারাবাহিকতায় রবি শাস্ত্রীর ওপর দলের দায়িত্ব অর্পণ করল দেশটির ক্রিকেট বোর্ড।
গত সোমবার মুম্বাইয়ে সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষণের সমন্বয়ে গঠিত কোচ নিবার্চন কমিটির সামনে সাক্ষাৎকার দেন রবি শাস্ত্রী, বিরেন্দর শেবাগ, রিচার্ড পাইবাস, টম মুডিরা। তবে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত হটসিটটা দখল করলেন রবি শাস্ত্রী।
এর আগে কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েই ভারতের কোচের আসনটি হারান অনিল কুম্বলে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে যায় ভারত। ইংল্যান্ড থেকে ফিরে কুম্বলের সঙ্গে আর চুক্তি বাড়ায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
কুম্বলে পদত্যাগ করার পর নতুন কোচ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তবে অধিনায়ক বিরাট কোহলির প্রথম পছন্দ ছিলেন রবি শাস্ত্রী। সেই কারণেই আবার জাতীয় দলে নিজের পুরোনো জায়গা ফিরে পেলেন ভারতের সাবেক এই অলরাউন্ডার।
এরআগে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ভারতের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন শাস্ত্রী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!