1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

৩৩ জন্মদিনে বিনা ফিতে রোগি দেখলেন সুনামগঞ্জের তরুণ ডাক্তার নূরুল

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০১৬, ৫.১৫ পিএম
  • ৭০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
৩৩ তম জন্মদিনে নিজের চেম্বারে আসা রোগিদের বিনামূল্যে সেবা দিয়ে চমকে দিয়েছেন সুনামগঞ্জের তরুণ সম্ভাবনাময় ডাক্তার নূরুল ইসলাম। কোন ঘোষণা না দিয়েই তিনি গত মঙ্গলবার চেম্বারে আসা সকল রোগিদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। মহৎপ্রাণ এই তরুণ ডাক্তারের মানবসেবার এই অনন্য উদাহরণে অভিনন্দন জানিয়েছেন সুধীজন। রোগিরাও তাকে প্রাণভরে কৃতজ্ঞতা ও আশির্বাদ জানিয়েছেন।
নাক কান গলায় অভিজ্ঞ ডা. নূরুল ইসলাম শহরের ষোলঘর আবাসিক এলাকার বাসিন্দা। শহরের বক্ষব্যাধি ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি উচ্চতর প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগে পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আড়াই বছরের একটি কোর্সে ভর্তি হয়েছেন। এই কোর্স সম্পন্ন হলে তিনি ফের সুনামগঞ্জে এসে এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।
সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে ৩৩ তম জন্মদিনের ভাবনা বিষয়ে ডা. নূরুল ইসলাম লিখেন, অবশেষে ৩৩ বছরে পা রাখলাম। জন্মদিনে কি করা যায় সকাল থেকেই ভাবছিলাম। বিকাল ৩টায় চেম্বারে এসে দেখি অনেক রোগি সিরিয়াল ধরে বসে আছেন। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম চেম্বারে আসা সব রোগিকেই আজ ভিজিট ছাড়া দেখব।
বিনা ভিজিটে সেবা পাওয়া রোগিরা অভিনন্দন জানিয়ে এমন জন্মদিন বারবার কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!