1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

তদন্তে ফরহাদ মজহার অপহরণের তথ্য এখনো পাওয়া যায়নি: আইজিপি

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জুলাই, ২০১৭, ১১.০২ এএম
  • ৫২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
পুলিশি তদন্তে এখনও ফরহাদ মজহারকে অপহরণের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। শনিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাদকবিরোধী এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
আইজিপি এ কে এম শহীদুল হক (ফাইল ছবি)
আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত তদন্তে ফরহাদ মজহার অপহরণ হয়েছিলেন এমন কোনও তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে।’
প্রসঙ্গত, ৩ জুলাই ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হওয়ার পর অপহৃত হন ফরহাদ মজহার। তার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে র‌্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে। পরে পুলিশের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুকের নেতৃত্বে তাকে যশোর থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় ও আদালত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলোচনা সভায় পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে পুলিশ প্রধান বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর এখন পর্যন্ত ২১টি অভিযান হয়েছে। এসব অভিযানে জঙ্গিরা কোণঠাসা ও দুর্বল হয়েছে। ঢাকা শহরে তাদের আর সংগঠিত হওয়ার শক্তি নেই। এ কারণে তারা ঢাকার বাইরে যাওয়ার করার চেষ্টা করছে। আমরা তাদের নজরদারিতে রেখেছি।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!