1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে শিগগির : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৫৫ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা এখন খারাপ সময় অতিক্রম করছি। আশা করি এ মাসের শেষ দিকে অবস্থার একটু পরিবর্তন হবে। সেই সময় আমরা স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব। ’

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে পারি সেজন্য টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই যারা এখন পর্যন্ত টিকা নেননি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে-আপনারা টিকা নিন। এই ভ্যাকসিন নিলে পরে করোনা ধরলেও সেটা খারাপ পর্যায়ে যাবে না। ’

তিনি আরো বলেন, ‘করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি। নতুন সংস্করণ অমিক্রণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই সমাধান করতে পারব। ’

প্রধানমন্ত্রী বলেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এই মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!