1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

বেরিবাঁধ কাটা ও অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ১০.০০ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জে হাওরের বেরি বাঁধ কেটে দেওয়া ও অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে ২ লক্ষ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা এই দ-াদেশ দেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনি তাদের দ-িত করেন। এসময় পুলিশসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভ্রাম্মণগাও এলাকায় হাওরের বেরিবাধ কেটে মাটি ও বালু উত্তোলন করছিলেন শহরের ষোলঘর এলাকার আকবর খানের পুত্র আব্দুল্লাহ খান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদিয়া সুলতানা অভিযান চালিয়ে তাকে ২ লক্ষ টাকা অর্থদ- প্রদান করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সীমান্ত নদী ধোপাজানে পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ধোপাজান নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় ইব্রাহিমপুর গ্রামের শামসুন নূরের পুত্র বুরহান উদ্দিনকে আরো ২ লক্ষ টাকা জরিমানা করেন।
সুনামগঞ্জ সদর পৌর ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা কামাল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক খবর পেয়ে আলাদা দুটি অভিযান পরিচালনা করেন। তিনি অভিযুক্ত দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!