1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা

পিআইসি গঠনে অনিয়ম ও আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে শাল্লার ইউএনও স্ট্যান্ড রিলিজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ১২.২৬ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, শাল্লা:
মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে দুর্নীতি ও হাওর রক্ষা বাঁধের পিআইসি তালিকা গঠনে অনিয়মের অভিযোগে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মুক্তাদির হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের আদেশে এই রিলিজ করা হয়।
বর্তমানে দিরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুপ রতন সিংহকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
জানা যায়, ২০২১ সালের মার্চ মাসে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে। এই অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক দফায় দফায় তদন্ত করেন। তদন্তে দুর্নীতির প্রমাণও মিলে। এই দুর্নীতি ঢাকতে না ঢাকতেই আবারো উঠে বাজার ভিটি বন্দোবস্তর নামে অতিরিক্ত টাকা উত্তোলনের অভিযোগ। এরপরও থামেনি দুর্নীতির মহোৎসব। গত সোমবার হাওর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ এনে উপজেলার ৪ ইউনিয়নের চেয়ারম্যান জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার তদন্ত কমিটি অভিযোগের তদন্ত করতে শাল্লায় আসেন এবং জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার দিনভর অভিযোগকারীদের উপস্থিতিতে শাল্লা ইউএনও কার্যালয়ে তদন্ত সম্পাদন করেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, শাল্লার ইউনওকে রিলিজ করে ঢাকায় নেওয়া হয়েছে। শাল্লার অতিরিক্ত দায়িত্ব দিরাই উপজেলার সহকারী কমিশনার ভূমিকে দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!