1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

আবারও রেলে সিলেট আসছেন পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৭.৪৩ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশের অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্তী সচরাচর বিমানযোগেই ঢাকা থেকে দেশের অন্যান্য এলাকায় সফর করেন। তবে এবার বিমান নয়, বাংলাদেশ রেলওয়ের উপবন এক্সপ্রেসযোগে সিলেট সফরে আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আগামী শুক্রবার রাতে ঢাকা থেকে রওয়ানা দিয়ে রোববার অবধি তিনি সুনামগঞ্জে অবস্থান করবেন। এর আগেও তিনি একাধিকবার রেলে ও সড়কপথে গাড়িতেও সিলেট ও সুনামগেঞ্জ সফর করেছেন।

সিলেট জেলা প্রশাসনের প্রটোকল নাজির অরুন ভৌমিক সুদ্বীপ প্রেরিত মন্ত্রীর সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, আগামী শুক্রবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে উপবন এক্সপ্রেসে রওয়ানা দেবেন পরিকল্পনামন্ত্রী। শনিবার ভোর ৫টার দিকে তিনি সিলেট রেলস্টেশনে এসে পৌঁছাবেন।

সিলেট জেলায় তাঁর কোনো কর্মসূচি নেই। রেলস্টেশন থেকে সড়কপথে তিনি যাবেন সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিজ বাড়িতে। শনি ও রোববার বাড়িতেই অবস্থান করবেন মন্ত্রী।

আগামী রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এম এ মান্নান বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। রাত ৮টা ২০ মিনিটে তিনি ওসমানী বিমানবন্দর থেকে ঢাকায় ফিরে যাবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!