1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তেঘরিয়ায় ছাদের দরোজার দেয়াল কেটে ঘরে ডুকে চুরি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১.৪১ এএম
  • ৩৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া বাগানবাড়ি এলাকায় ছাদের দরোজার দেয়াল কেটে দরোজা খুলে বসতঘরে প্রবেশ করে দুঃসাহসিক চুরি সংগঠিত করেছে সংঘবদ্ধ চোরের দল। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। চোররা ওই বাসার ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে গেছে। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
বাসার মালিক তৌফিকুল আম্বিয়া চৌধুরী শিপু জানান, সোমবার রাতে তারা বাসা তালা দিয়ে আতœীয় বাড়ি চলে যান। সকালে বাসায় প্রবেশ করে দেখেন দরোজা খোলা। বাসার ভেতরের আলমিরা খোলা। ঘরের মেঝেতে জিনিষপত্র এলোমেলো। চোররা আলমিরা ভেঙ্গে তার স্ত্রীর ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিষপত্র নিয়ে গেছে। তিনি জানান, চোররা ছদের দরোজার পাশে গর্ত করে বিশেষ কায়দায় দরোজা খুলে ঘরে প্রবেশ করে চুরি করেছে। তারা হাতুড়ি, দেয়াল কাটার ব্লেডও ফেলে রেখে গেছে। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
সুনামগঞ্জ সদর থানার এসআই রূপক বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরররা অভিনব কায়দায় ছাদের দরোজার দেয়াল কেটে ঘরে ডুকে চুরি করেছে। তারা কিছু আলামত ফেলে গেছে। আমরা সেগুলো উদ্ধার করে তাদের ধরার চেষ্টা করছি।
সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, সকালে খবর পাওয়ার পরই পুলিশ পাঠিয়েছি। চোরদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!