1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে হাজং নারীকে ধর্ষণকারী রশিদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৪.২৭ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দিনমজুর পরিবারের হাজং গৃহবধুকে ধর্ষণ ঘটনার স্বাস্থ্য প্রতিবেদন ধর্ষককে বাঁচাতে পাল্টে দেওয়া হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করেছেন বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। ২৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের মুক্তিযোদ্ধা আলফাত স্কয়ারে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এই অভিযোগ করেন বক্তারা। ধর্ষিতার স্বাস্থ্য প্রতিবেদন প্রত্যাখান করে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মানববন্ধনে সুনামগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজন সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, এই মামলার তদন্ত কর্মকর্তা তাহিরপুর থানার সাব-ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ঘটনার দিন ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য না পাঠিয়ে পরদিন সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। স্বাস্থ্য পরীক্ষার আগেই ধর্ষিতা অজ্ঞতা বশত গোসল করায় এবং বৃষ্টির সময় ধর্ষণের ঘটনা ঘটায় আলামত নষ্ট হয়েছে। এসব কারণে স্বাস্থ্য প্রতিবেদন নেগেটিভ আসতে পারে। তাছাড়া ধর্ষককে বাঁচাতেও প্রতিবেদন পাল্টে দেওয়া হতে পারে বলে বক্তারা আশংকা ব্যক্ত করেন। তারা অবিলম্বে নীরিহ হাজং গৃহবধু ধর্ষনের ঘটনায় ধর্ষক আব্দুর রশিদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তাছাড়া পাহাড়, সমতল ও হাওরের আদিবাসীদের নিরাপত্তা দাবি করেন।
গত ১৪ আগস্ট সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রাজাই গ্রামে হাজং পরিবারের দিনমজুর গৃহবধু ধর্ষিত হন। বৃষ্টির সময় বাড়ির পাশের রাজাই ছড়ায় গোসল করার সময় একই গ্রামের আব্দুর রশিদ নামক এক যুবক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওইদিনই আব্দুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। সে বর্তমানে জেল হাজতে আছে। ঘটনার পরদিন তাহিরপুর থানা পুলিশ ধর্ষিতা ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছিল। গত ১ সেপ্টেম্বর স্বাস্থ্য প্রতিবেদন নেগেটিভ রিপোর্ট আসে। এই প্রতিবেদন প্রত্যখান করে অবিলম্বে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, কমরেড চিত্তরঞ্জন তালুকদার, মহিলা পরিষদ সভানেত্রী গৌরী ভট্টাচার্য্য, কৃষক আন্দোলনের নেতা নির্মল ভট্রাচার্য্য, আদিবাসী ফোরাসের অর্থ সম্পাদক এন্ড্রু সলোমার, সাংবাদিক শামস শামীম, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্যসচিব চঞ্চনা চাকমা, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি টনি চিরান, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজং, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ হাজং প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!