1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তালেবান ইস্যুতে একাট্টা হলেন নরেন্দ্র মোদি-পুতিন!

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৭.৩৮ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সোমবার রাতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার (১৪ আগস্ট) আফগানিস্তান ইস্যু নিয়ে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

ফোনালাপের পর ক্রেমলিনের (রাশিয়ার রাষ্ট্রপতি ভবন) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ ৪৫ মিনিটের ওই ওই ফোনালাপে আফগানিস্তানের উন্নয়ন নিয়ে দ্বিপাক্ষিক পরামর্শের জন্য একটি স্থায়ী চ্যানেল প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।

মোদি টুইট বার্তায় লিখেছেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও কোভিড পরিস্থিতি ও আরও কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়েও কথা হয়েছে। ভবিষ্যতে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারি আমরা।’

রাশিয়ার চোখে তালেবান জঙ্গি সংগঠন হলেও এখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয়ে মস্কো আফগানিস্তান নিয়ে উৎসাহী হয়ে উঠেছে। কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকেও বলতে শোনা গেছে, তালেবানের শাসনে আগের সরকারের থেকে বেশি ভালো পরিস্থিতি কাবুলে।
আরও পড়ুন: সরকার গঠনের পথে প্রথম পদক্ষেপ নিলো তালেবান

এর আগে, তালেবান গত ১৫ আগস্ট কাবুলে ঢোকার মধ্য দিয়ে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবার মোদি আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ফোনালাপে ‘শান্তি ও নিরাপত্তা বজায় রাখা’ নিয়ে আলোচনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!