1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

গুগল আপনার কাছে যা চায়

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৯.০১ এএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
গুগলে সার্চ করার সময় অনুসন্ধানকারীরা কেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সুপারিশ পেয়ে থাকে সেটা এখন থেকে জানিয়ে দেবে গুগল। এ জন্য তারা সার্চের ফলাফলে বাড়তি তথ্য সংযোগ করবে। এসবের মধ্যে থাকবে ‘ম্যাচিং কি-ওয়ার্ডস’ এবং ‘রিলেটেড টার্মস’। পাশাপাশি অনুসন্ধানকারীদের আঞ্চলিক অবস্থানের ওপর ভিত্তি করে অন্য পেজগুলো সেই লিংকটি উল্লেখ করেছে কি না সেটাও জানা যাবে।

নিজেদের অনুসন্ধান র‍্যাংক অ্যালগরিদমে যে কারণগুলো কাজ করে, সে ব্যাপারে কোনো গোপনীয়তা রাখেনি গুগল। এখন সেটি অনুসন্ধানকারীদের কাছে আরো খোলাসা করে প্রকাশ করতে চায় তারা। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি আশা করছে, এতে এই সব তথ্য ব্যবহারকারী আরো ভালোভাবে সার্চ করার সুযোগ পাবে। সার্চ ইঞ্জিনে একটি বাড়তি প্যানেল যোগ করা হবে, যাতে থাকবে সার্চসংক্রান্ত নানা রকম টিপস। এসবের মধ্যে থাকবে কিভাবে নির্দিষ্ট বাক্যাংশগুলোতে উদ্ধৃতি চিহ্ন লিখতে হবে, কিংবা কী লিখলে অনুরূপ বিষয়বস্তু সহজেই খুঁজে পাওয়া যাবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!