1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ইন্টারভিউ ছাড়াই নিয়োগ পাচ্ছেন ৮ হাজার চিকিৎসক-নার্স

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৭.৩৮ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদানে ইন্টারভিউ ও পুলিশ ভেরিফিকেশন ছাড়া আট হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডাক্তার-নার্সরা ক্লান্ত হয়ে পড়েছেন। তারা আর কত কাজ করবেন? নতুন চার হাজার ডাক্তার আমরা নিচ্ছি, চার হাজার নার্সও নেওয়া হচ্ছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, চিকিৎসক ও নার্সদের দ্রুত কাজে ফেরার জন্য তাদের ইন্টারভিউ আমরা বাদ দিয়েছি, এ ছাড়া পুলিশ ভেরিফিকেশন না নিতেও অনুরোধ করা হয়েছে।

এ সময় মন্ত্রী চলমান লকডাউনে জনসাধারণ যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে চলছে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করে বলেন, লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি হবে। হাসপাতালে জায়গা হবে না। অর্থনীতি ও উৎপাদনে প্রভাব পড়বে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!