1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

করোনায় মারা গেলেন সুনামগঞ্জের ডিএফএ সভাপতি শাহ আবু জাকের

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৫.১৬ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের পরিচিতমুখ, জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি, কার্যনির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল রেফারি ক্রিকেট আম্পায়ার, সাবেক কৃতি ফুটবলার, প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ও ক্রীড়া সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান বিআরটি স্পোর্টস এর স্বত্তাধিকারী শাহ আবু জাকের আজ দুপুর ২ ঘটিকায় সিলেটের পার্কভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি সিলেটে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে শাহ আবু জাকের স্ত্রী, ১ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সুনামগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে শাহ মো. আবু জাকের “ভাই” নামে সকলের নিকট পরিচিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতি. সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান, সুনামগঞ্জ জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি মো. দবিরউদ্দিন, সাধারণ সম্পাদক চৌধুরী আহমদ মুজতবা রাজী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের কর্মকর্তা আমিনুল ইসলাম টিপু, উজ্জ্বল বখত, এনাম আহমদসহ আরো অনেকে। পরিচিত ব্যক্তিত্ব শাহ আবু জাকের এর মৃত্যুতে ফেসবুকে শোকবার্তা দিচ্ছেন সুনামগঞ্জের অনেকে।
মরহুমের জানাজার নামাজ বাদ এশা আরপিননগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আরপিননগর ঈদগাহ ময়দানে তাকে দাফন করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!