1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

চিনে হাজার বছরের রেকর্ড বৃষ্টিতে নিহত ২৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ১০.০৪ এএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চীনে হাজার বছরের রেকর্ড বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। জানা গেছে, বৃষ্টির সময় একটি আন্ডারগ্রাউন্ড রেল ব্যবস্থা পানিতে ডুবে যাওয়ার অনেকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের হেনান প্রদেশে শনিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (২০ জুলাই) রাত পর্যন্ত ৬১৭ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিতে প্রায় ১ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছে অনেকে। বন্যার কারণে একটি বাঁধ ধসে পড়ার আশঙ্কায় হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিপাত হাজার বছরের মধ্যে সর্বোচ্চ। এই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত ৬৪০ দশমিক আট মিলিমিটারের সমান।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, হেনান প্রদেশে বন্যায় ১২টির বেশি শহরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সাবওয়ে স্টেশন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!