1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে সেনাবাহিনীর ত্রাণ তৎপরতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ১১.০৪ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ:
৮ জুলাই বৃহস্পতিবার দিন ব্যাপী সুনামগঞ্জ এর জামালগঞ্জ উপজেলায় ও ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও বাজার সহ বিভিন্ন গ্রামে করোনাকালীন লকডাউনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ ।
ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ জানান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই আমাদের হাই কমান্ডের নির্দেশ মোতাবেক ত্রাণ তৎপরতা শুরু করেছি। আজ জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ও কর্মহীন পরিবারের লোকজন কে খাদ্য সহায়তা দিয়েছি। বিগত দিনে সুনামগঞ্জ সদর ও বিশ্বমভর পুর উপজেলার বিভিন্ন গ্রামে ও খাদ্য সহায়তা প্রদান করেছি। ইনশাল্লাহ আগাম
তে ও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়াও বেসামরিক প্রশাসনের কাজে সেনাবাহিনী তাদের পাশে থাকবে।
অসহায় দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ ,লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মঞ্জুর, মেজর মোহাইমিনুল ইসলাম, লেফটেন্যান্ট সাকলাইন তুষার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!