1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

লকডাউন উপেক্ষা করে বিয়ে: ছাতকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৬.৫০ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
ছাতকে করোনা ভাইরাস সংক্রমণের উর্ধগতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারের মালিক আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপশ শীল এ জরিমানা করেন। এছাড়া বর ও কনে পক্ষ মুচলেকা দিয়ে ছাড়া পায়। আদালত পরিচালনায় সেনাবাহিনীর লোকজন সহায়তা করেন।

তাপশ শীল জানান, কঠোর বিধিনিষেধের মধ্যে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে সহযোগিতা করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!